সাতবারের ইউরোপ চ্যাম্পিয়নস এসি মিলান আর এ সময়ের সেরা ক্লাব, চ্যাম্পিয়নস লিগের বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা পড়েছে একই গ্রুপে। তবে বাকি দুই প্রতিপক্ষ সহজ হওয়ায় এই গ্রুপটা তেমন কঠিন হবে না এই দুই চ্যাম্পিয়নের জন্য। যেমন কঠিন হয়ে দাঁড়াবে রিয়াল মাদ্রিদের জন্য। কারণ ‘ডি’ গ্রুপে রেকর্ড নয়বারের চ্যাম্পিয়ন রিয়ালের সঙ্গে পড়েছে অলিম্পিক লিওঁ আর আয়াক্সও। গ্রুপের অন্য দলটি ডায়নামো জাগরেব। তবে ইংলিশ মিডিয়া ‘গ্রুপ অব ডেথ’ বলছে ‘এ’ গ্রুপকে, যে গ্রুপে মুখোমুখি বায়ার্ন মিউনিখ, ভিয়ারিয়াল, ম্যানচেস্টার সিটি ও নাপোলি।কাল মনাকোতে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ড্রয়ের পাশাপাশি প্রথমবারের মতো চালু হওয়া উয়েফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারও দেওয়া হয়েছে। সেরা ফুটবলারের চূড়ান্ত মনোনয়ন পেয়েছিলেন লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো। ইউরোপের নির্বাচিত ফুটবল সাংবাদিকদের ভোটে এই পুরস্কার জিতেছেন গত মৌসুমে ক্লাবের হয়ে ৫৫ ম্যাচে ৫৩ গোল করা বার্সেলোনার মেসি। ওয়েবসাইট।গ্রুপিংএ গ্রুপ: বায়ার্ন মিউনিখ, ভিয়ারিয়াল, ম্যানচেস্টার সিটি, নাপোলিবি গ্রুপ: ইন্টার মিলান, সিএসকেএ মস্কো, লিলে, ত্রাবজনস্পরসি গ্রুপ: ম্যানচেস্টার ইউনাইটেড, বেনফিকা, বাসেল, গালাতিডি গ্রুপ: রিয়াল মাদ্রিদ, অলিম্পিক লিওঁ, আয়াক্স, ডায়নামো জাগরেবই গ্রুপ: চেলসি, ভ্যালেন্সিয়া, বায়ার লেভারকুসেন, গেঙ্কএফ গ্রুপ: আর্সেনাল, অলিম্পিক মার্শেই, অলিম্পিয়াকোস, বরুশিয়া ডর্টমুন্ডজি গ্রুপ: পোর্তো, শাখতার দোনেৎস্ক, জেনিত, অ্যাপোয়েল নিকোশিয়াএইচ গ্রুপ: বার্সেলোনা, এসি মিলান, বাতে বরিসভ, ভিক্টোরিয়া প্লাজেন