এক ঢিলে (গোলে)...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি গোলেই ভেঙে গেল দুটি রেকর্ড। পরশু বায়ার্নের বিপক্ষে প্রথম গোলটির মাধ্যমে চ্যাম্পিয়নস লিগে এক মৌসুমে সবচেয়ে বেশি গোলের সঙ্গে নকআউট পর্বেও সবচেয়ে বেশি গোলের রেকর্ড করে ফেললেন ক্রিস্টিয়ানো রোনালদো। পরে রিয়াল তারকার দ্বিতীয় গোলটি এবারের প্রতিযোগিতায় তাঁর ১৬তম। নকআউট পর্বে মোট ৩৩ গোল করে পেছনে ফেলেছেন লিওনেল মেসিকে (৩১)। পরশুর প্রথম গোলটি ছিল আবার রিয়ালের হয়ে পর্তুগিজ অধিনায়কের ৫০তম। একমাত্র রাউল গঞ্জালেসই এর চেয়ে বেশি গোল (৬৬) করেছেন স্প্যানিশ ক্লাবটির হয়ে। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও ১৫টি গোল আছে রোনালদোর। ৬৬ গোল করে চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় তৃতীয় সিআর সেভেন। এগিয়ে শুধু রাউল (৭১) ও মেসি (৬৭)।