এক দলে খেলবেন মেসি-রোনালদো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁদের দুজনের দ্বৈরথ নিয়ে ফুটবল ইতিহাসেই আলাদা একটা অধ্যায় থাকবে। লিওনেল মেসি-ক্রিস্টিয়ানো রোনালদোর মধ্যে কে সেরা—সেটা নিয়ে ফুটবল-বিশ্বও দ্বিধাবিভক্ত। তবে কখনো কি ভেবেছেন, দুজন যদি একসঙ্গে এক দলে খেলতেন সেটি কেমন হতো? ফুটবল-অনুরাগীদের জন্য এর চেয়ে প্রার্থনীয় বোধ হয় আর কিছু হতে পারে না। তবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের এই দুজনকে এক দলে দেখা কি আদৌ সম্ভব? এই দূরতর ব্যাপারটাই ঘটার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। এর পেছনে কাজ করছেন অবশ্য এক ব্রাজিলিয়ান গ্রেট, রিভালদো। তাঁর দাতব্য সংস্থার জন্যই এই চ্যারিটি ম্যাচে এক দলে নামতে পারেন রিয়াল-বার্সেলোনার দুই তারকা। গত এল ক্লাসিকোতেও রিভালদোর এই সংস্থার জন্য মেসি-রোনালদো তাঁদের জার্সি দান করেছেন। তবে ম্যাচটা কখন কোথায় হবে এখনো কিছুই চূড়ান্ত হয়নি। শুধু জানা গেছে, রিভালদো বর্তমান বিশ্ব ফুটবলের দুই সেরা তারকার সঙ্গেই এই ম্যাচ আয়োজনের বিষয়টি নিয়ে কথা বলেছেন। সাবেক বার্সেলোনা তারকার প্রস্তাবে নাকি আগ্রহ প্রকাশ করেছেন দুজনই। ওয়েবসাইট।