এক দিন পরই প্রিমিয়ার লিগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী পরশু শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ওয়ানডে আসর। প্রথম দিনে ম্যাচ হবে তিনটি। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে খেলবে আবাহনী-ব্রাদার্স, ফতুল্লায় মুখোমুখি হবে মোহামেডান ও নবাগত শেখ জামাল। বিকেএসপিতে গাজী ট্যাংক খেলবে দল প্রাইম দোলেশ্বরের বিপক্ষে। লিগে অংশ নেবে মোট ১২টি ক্লাব।সিরাজগঞ্জে অনূর্ধ্ব-১৬ ক্রিকেট: শহীদ শামসুদ্দীন স্টেডিয়ামে রাজশাহী বিভাগীয় অনূর্ধ্ব-১৬ ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় দিনে গতকাল নাটোর (৪৯ ওভারে ১৮১) ৩৬ রানে হারিয়ে দিয়েছে বগুড়া জেলা দলকে (৪৭.২ ওভারে ১৪৫)। দল হারলেও ম্যান অব দ্য ম্যাচ বগুড়ার আশিক। —নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জমৌলভীবাজারের জয়: ভারতের উত্তর ত্রিপুরার করিম স্মৃতি আমন্ত্রণমূলক ফুটবলে জয় পেয়েছে মৌলভীবাজারের শমশেরনগর দুর্বার সংঘ। পরশু তারা ৪-১ গোলে হারিয়েছে আসামের কালাইন ফুটবল একাদশকে। জয়ী দলের খালিদ ২টি, টিটু ও গনি ১টি করে গোল করেছেন। কালাইনের গোলটি সোহানির।—কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি