এক দিন পেছাল চ্যালেঞ্জ সিরিজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় দল আর ‘এ’ দলের মধ্যে অনুষ্ঠেয় তিনটি টি-টোয়েন্টি ম্যাচের চ্যালেঞ্জ সিরিজটি শুরু হওয়ার কথা ছিল ১০ ডিসেম্বর। কিন্তু কাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, সিরিজের প্রথম ম্যাচটি এখন হবে ১১ ডিসেম্বর। বাকি দুটি ম্যাচ হবে আগের সূচি অনুযায়ী ১২ ও ১৪ ডিসেম্বর। ম্যাচ পেছানোর কারণ সম্পর্কে সংবাদ বিজ্ঞপ্তিতে কিছু উল্লেখ না থাকলেও অনুরোধটা বিসিবির গ্রাউন্ডস বিভাগ থেকে এসেছে বলেই জানা গেছে। শেরেবাংলা স্টেডিয়ামের উইকেটে নতুন মাটি ফেলা হয়েছে। এই মাটি আরেকটু ভালোভাবে বসার জন্যই সিরিজের আগে আরেকটা দিন বেশি সময় চেয়েছেন মাঠের কিউরেটর গামিনি ডি সিলভা। সে জন্য আজ থেকে দুই দলের অনুশীলন শুরু হওয়ার কথা থাকলেও সেটি এখন শুরু হবে কাল।
সিরিজের প্রথম দুটি ম্যাচ শুরু হবে বিকেল ৫টায়। শেষটি বেলা ১টায়।