প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ মাসের শুরুতে ৩ সেপ্টেম্বর পাঁচটি সেঞ্চুরি দেখেছিল ওয়ানডে ক্রিকেট; ইংল্যান্ড-আয়ারল্যান্ড ম্যাচে তিনটি ও অস্ট্রেলিয়া-স্কটল্যান্ড ম্যাচে দুটি। ওয়ানডে ক্রিকেট ৪২ বছরের ইতিহাসে এক দিনে সবচেয়ে বেশি সেঞ্চুরি দেখেছে এদিনই। এর আগে এক দিনে সর্বোচ্চ চারটি সেঞ্চুরি হয়েছিল দুবার। ১৯৯৮ সালের ১০ নভেম্বর লাহোরে পাকিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচে দুই দলেরই দুজন করে ব্যাটসম্যান সেঞ্চুরি পেয়েছিলেন। এক ম্যাচে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড এটাই। এরপর ২০০৭ সালের ৪ ফেব্রুয়ারি তিনটি আলাদা ম্যাচে সেঞ্চুরি হয় চারটি। নাইরোবিতে কানাডা-আয়ারল্যান্ড ম্যাচে দুটি, একই শহরের আরেক মাঠে বারমুডার বিপক্ষে হল্যান্ডের একজন এবং মেলবোর্নে নিউজিল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার রিকি পন্টিং সেঞ্চুরি করেছিলেন।