এক দিনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১ মার্চের পর ১২ এপ্রিল। পঞ্জিকার হিসাবে ৪২ দিন, কিন্তু এবারের জাতীয় ক্রিকেট লিগের হিসেবে ব্যবধানটা মাত্র দুই দিনের। কালই আবার শুরু হওয়া জাতীয় লিগে ফিরে এল ১ মার্চের স্মৃতি। ওই দিন বগুড়ায় ঢাকা বিভাগের বিপক্ষে ৪০১ রান করেছিল ঢাকা মহানগর। ঢাকা বিভাগ করেছিল ৩৩। মোট ৪৩৪ রান—জাতীয় লিগে এক দিনে দ্বিতীয় সর্বোচ্চ রান। পরের রাউন্ডেই কাল আবার এক দিনে ৪০০ দেখল ঘরোয়া প্রথম শ্রেণীর ক্রিকেট লিগ। কাল বিকেএসপিতে চট্টগ্রামের বিপক্ষে রাজশাহীই করেছে ৪২৪। এক দিনে তৃতীয় সর্বোচ্চ, শুধু এক দলের ইনিংস হিসাব করলে দ্বিতীয় সর্বোচ্চ। ২০০৬ সালের ১০ মার্চ ধানমন্ডিতে ঢাকা বিভাগের বিপক্ষে সর্বোচ্চ ৪৬৪ রান তুলেছিল চট্টগ্রাম।