প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেস্ট অভিষেকের প্রথম দিনেই ৩৬৫ রান দেখল খুলনার শেখ আবু নাসের স্টেডিয়াম। তবে বাংলাদেশের মাটিতে এক দিনে সর্বোচ্চ রানের রেকর্ড থেকে অনেকটা দূরেই আছে খুলনার প্রথম দিন। ২০০৬ সালের ১৯ এপ্রিল চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনে উঠেছিল ৪১২ রান। বাংলাদেশে এক দিনে সবচেয়ে বেশি রানের রেকর্ড হয়ে আছে ওটাই। আগের দিনের ৩ উইকেটে ৩৬৪ রান নিয়ে দিনটা শুরু করেছিল অস্ট্রেলিয়া। ৪ উইকেটে ৫৮১ রান করার পরই ইনিংস ঘোষণা দেন অধিনায়ক রিকি পন্টিং। এর পর বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৯৫ রান করার পরই শেষ হয় দিনের খেলা। ২০০৮ সালের ২৯ ফেব্রুয়ারি একই ভেন্যুতে প্রথম দিনে বিনা উইকেটে ৪০৫ রান করেছিল দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার গ্রায়েম স্মিথ (২২৩*) ও নিল ম্যাকেঞ্জি (১৬৯*) অপরাজিত ছিলেন সেঞ্চুরি করে।