এক দিনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম-সিলেট ম্যাচের প্রথম দিনের মাঝপথে ১৮৩ রানে আউট হয়ে তামিম ইকবাল শুধু নিজের প্রথম ডাবল সেঞ্চুরিটিই হারাননি, অল্পের জন্য নিজের করে নিতে পারেননি জাতীয় লিগে এক দিনে সবচেয়ে বেশি রানের রেকর্ডটিও। ২০১০ সালের ২২ নভেম্বর জাতীয় লিগ প্রথম শ্রেণীর মর্যাদা পাওয়ার প্রথম দিনই ১৯৫ রান করে অপরাজিত ছিলেন বিমানের ইমরান ফরহাত। জাতীয় লিগে এক দিনে কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ রান হয়ে আছে এটাই। পাকিস্তানি এই ওপেনার পরদিন পেয়েছিলেন জাতীয় লিগের প্রথম ডাবল সেঞ্চুরিটাও। ২০০৪-০৫ মৌসুমে নাজিমউদ্দিন রেকর্ডটি ভাঙার খুব কাছে গিয়েছিলেন। সিলেটের বিপক্ষে ২০৪ করার পথে পুরো দ্বিতীয় দিন ব্যাট করে ১৯২ রান করেন চট্টগ্রামের এই ক্রিকেটার। তামিমের ১৮৩ আছে তিনে।