এক দিনে দুই ম্যাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গল্পটা অনেক দিন থেকেই চালু। নব্বইয়ের দশকে সাবেক উইকেটকিপার-ব্যাটসম্যান জাহাঙ্গীর আলম নাকি এক দিনে দুই ম্যাচ খেলে দুটিতেই সেঞ্চুরি করেছিলেন। সেজন্য তাঁর নামই হয়ে গিয়েছিল ‘টাইগার’। জহুরুল ইসলাম সেঞ্চুরি করেননি, তবে এক দিনে দুই ম্যাচে থাকার বিরল ‘কৃতিত্ব’ তাঁরও হলো। বিসিএলের পাঁচ দিনের ফাইনালে জাতীয় দলের এই ব্যাটসম্যান নেতৃত্ব দিচ্ছেন বিসিবি উত্তরাঞ্চলকে। কাল ছিল ম্যাচের তৃতীয় দিন। তবে দিবারাত্রির ম্যাচ যেহেতু, খেলা শুরু হয় বেলা একটায়। এ সুযোগে দিনের খেলা শুরু হওয়ার আগেই আরেকটা ম্যাচ খেলে ফেললেন জহুরুল। মিরপুরের ইনডোর স্টেডিয়ামে ক্লেমন ইউনি ক্রিকেটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হয়ে খেলে বিশাল জয় পেলেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে। নিজে করলেন ১৬ বলে ৪৯। জহুরুলের এক দিনে দুই ম্যাচ খেলায় বিসিবি একটু অসন্তুষ্টই। বোর্ড বা টিম ম্যানেজমেন্ট কারও কাছ থেকেই যে অনুমতি নেননি তিনি! এমনকি ইউনি ক্রিকেটের অন্যতম আয়োজক প্রধান নির্বাচক আকরাম খানও নাকি জানতেন না, জহুরুল সেখানে খেলছেন।