এক দিনের ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৪০ ওভারে ৩১১ রান। টি-টোয়েন্টির এই যুগে হতেই পারে। কিন্তু এটা দলীয় স্কোর নয়, ব্যক্তিগত ইনিংস। ইংল্যান্ডের কর্নওয়ালের দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে লুকেট ক্লাবের হয়ে ট্রিপল সেঞ্চুরির কীর্তি গড়েছেন অ্যান্ড্রু ব্রেন্টন। টাইডফোর্ডের বিপক্ষে ৫৩ চার ও ১১ ছক্কার এই ইনিংস ইংল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কর্নিশ অঞ্চলের ক্রিকেটে নতুন রেকর্ড। সর্বোচ্চ দলীয় স্কোরের নতুন রেকর্ড গড়েছে ব্রেন্টের দল লুকেটও—৪৮ ওভারে ৫ উইকেটে করেছে ৫১৩ রান। চতুর্থ ওভারে তিন নম্বরে ব্যাটিংয়ে এসেছিলেন ব্রেন্টন। ওপেনার জ্যাক স্লিপকে (১৪৩) নিয়ে দ্বিতীয় উইকেটে করেন ৪৬৮ রান, আউট হয়ে যান ৪৪তম ওভারে। ৩১৩ রানের বড় ব্যবধানে ম্যাচ জেতে ব্রেন্টনের দল। রয়টার্স।