প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বয়স মাত্র পাঁচ বছর। নাম আয়ারলিন ম্যালোনি। এরই মধ্যে মেয়েটি মেজর লিগ সকারের দল নিউইয়র্ক রেড বুলসে নাম লিখিয়েছে! ক্লাবে তার নিজের লকার আছে, আছে নিজের জার্সিও। তাকে নিয়ে ক্লাবের অফিশিয়াল ওয়েবসাইটে বিশেষ একটি লেখাও পোস্ট করা হয়েছে। তবে সবকিছুই এক দিনের জন্য! ম্যালোনি হরমোনজনিত সমস্যায় ভুগছে, এতে ভীষণ ক্ষতিগ্রস্ত তার মেরুদণ্ড। চাইলেও কখনো খেলাধুলা করতে পারবে না সে। তাই ম্যালোনিকে এক দিনের জন্য ফুটবলার বানিয়ে দিতেই ক্লাবটির এই অভিনব উদ্যোগ। ক্লাব চাইলে এক দিনের চুক্তিটি দীর্ঘ সময়ের জন্য বাড়িয়ে নিতে পারে ম্যালোনির সঙ্গে। অনুশীলনে দুর্দান্ত এক গোল করে নিজের ফুটবল-প্রতিভার প্রমাণও দিয়েছে মেয়েটি! ফক্স স্পোর্টস।