এক ধাপ এগোলেন সিদ্দিকুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালয়েশিয়ার সেলাঙ্গর মাস্টার্সের প্রথম দিন শেষে পারের চেয়ে ৪ শট কম খেলেছিলেন। কুয়ালালামপুরের কোটাপারমাই গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে কাল খেললেন ২ শট কম। এটাই বাংলাদেশের গলফার সিদ্দিকুর রহমানকে এগিয়ে দিল এক ধাপ। দ্বিতীয় রাউন্ড শেষে আটজনের সঙ্গে যৌথভাবে ষষ্ঠ স্থানে সিদ্দিকুর। দুই দিন মিলিয়ে পারের চেয়ে ৬ শট কম খেলেছেন। কাল তাঁর লেগেছে ৭০ শট।ফিনল্যান্ডের ইয়োনাস গ্রানবার্গকে টপকে সবার ওপরে উঠে এসেছেন পানুফল পিত্তাইয়ারাত। দুই দিন মিলিয়ে পারের চেয়ে ৮ শট কম খেলেছেন এই থাই গলফার। তাঁর পরই রয়েছেন ফিলিপাইনের জোনাস গ্রানবার্গ। পারের চেয়ে ৭ শট কম খেলেছেন তিনি।