এক নম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জোকোভিচ
জোকোভিচ

উদ্যাপনের অংশ হিসেবেই কি বাগদানের ঘোষণাটি দিলেন নোভাক জোকোভিচ? এটিপি র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে যে ১০০ সপ্তাহ হয়ে গেল এই সার্বিয়ানের। তাঁর আগে এই ১০০ সপ্তাহের মাইলফলক ছুঁয়েছেন মাত্র আটজন— আন্দ্রে আগাসি (১০১ সপ্তাহ), রাফায়েল নাদাল (১০২), বিয়র্ন বোর্গ (১০৯), জন ম্যাকেনরো (১৭০), জিমি কনর্স (২৬৮), ইভান লেন্ডল (২৭০), পিট সাম্প্রাস (২৮৬) ও রজার ফেদেরার (৩০২)। ২০১১ সালের ১ জুলাই প্রথম এক নম্বরে ওঠার পর গত বছর মাস তিনেকের জন্য ফেদেরারের কাছে রাজত্ব হারিয়েছিলেন জোকোভিচ। বছর শেষের র‌্যাঙ্কিংয়ে সেটি হারাতে পারেন নাদালের কাছে। আগামী সপ্তাহে নাদাল চীন ওপেনের ফাইনালে উঠলে জোকোভিচ শিরোপা জিতেও তাঁকে আটকাতে পারবেন না।