এক নম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩০০ সপ্তাহ র‌্যাঙ্কিং শ্রেষ্ঠত্ব। রজার ফেদেরারের হাত ধরেই নতুন উচ্চতায় উঠল পুরুষ টেনিস। ১৯৭৩ সালে র‌্যাঙ্কিং ব্যবস্থা চালু হয় টেনিসে। প্রথম এক নম্বর খেলোয়াড় রোমানিয়ার ইলে নাসতাসে। ৫০ সপ্তাহের মাইলফলক ছোঁয়া প্রথম খেলোয়াড় যুক্তরাষ্ট্রের জিমি কনর্স। ১০০, ১৫০, ২০০ ও ২৫০ সপ্তাহের মাইলফলকও প্রথম ছুঁয়েছেন আটটি গ্র্যান্ড স্লামজয়ী কনর্স। মেয়েদের বিভাগে র‌্যাঙ্কিং চালু হয় ১৯৭৫ সালে। প্রথম এক নম্বর ক্রিস এভার্টই প্রথম পেরিয়েছেন ৫০, ১০০, ১৫০, ২০০ ও ২৫০ সপ্তাহের মাইলফলক। ৩০০ সপ্তাহ প্রথম ছুঁয়েছেন মার্টিনা নাভ্রাতিলোভা, ৩৫০ স্টেফি গ্রাফ।