এক নম্বর হাফিজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ বোলার এখন মোহাম্মদ হাফিজ। গত সোমবার আইসিসি প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিংয়ে দক্ষিণ আফ্রিকার লনওয়াবো সতসোবেকে পেছনে ফেলে প্রথমবারের মতো র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছেন পাকিস্তানি এই অফ স্পিনার। তাঁর র্যাঙ্কিং পয়েন্ট ৭২৭। দক্ষিণ আফ্রিকান বাঁহাতি ফাস্ট বোলার আছেন ২ পয়েন্ট পেছনে। র্যাঙ্কিংয়ে হাফিজ-সতসোবের পরে আছেন সাঈদ আজমল, স্টিভেন ফিন ও মরনে মরকেল। সাকিব আল হাসানের অবস্থান অপরিবর্তিত (৮), তবে এক ধাপ এগিয়ে সেরা দশে (১০) জায়গা করে নিয়েছেন বাংলাদেশের আরেক বাঁহাতি স্পিনার আবদুর রাজ্জাক।ব্যাটিংয়ে শীর্ষ দশে কোনো পরিবর্তন নেই। শীর্ষ তিনে হাশিম আমলা, বিরাট কোহলি ও এবি ডি ভিলিয়ার্স। ব্যাটিং র্যাঙ্কিংয়ে ১১ নম্বরে থাকা সাকিব ওয়ানডে অলরাউন্ড র্যাঙ্কিংয়ে ধরে রেখেছেন শীর্ষস্থান। ওয়েবসাইট।