এক নুয়ানের বদলে অন্য নুয়ান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুঁচকির ইনজুরির কারণে সিরিজ থেকে ছিটকে পড়েছেন নুয়ান কুলাসেকারা। এই মিডিয়াম ফাস্ট বোলারের বদলে আজ সোমবার নুয়ান প্রানদিপকে দলে এনেছেন লঙ্কান নির্বাচকেরা।শ্রীলঙ্কা ‘এ’ দলের হয়ে বর্তমানে জিম্বাবুয়ে সফরে আছেন প্রানদিপ। শ্রীলঙ্কা দলের প্রধান নির্বাচক অজন্তা ডি মেল জানিয়েছেন, খুব শিগগির জিম্বাবুয়ে থেকে দেশে ফিরে দলে যোগ দেবেন ২৫ বছর বয়সী এই বোলার।‘শ্রীলঙ্কা “এ” দলের অংশ হিসেবে প্রানদিপ এখন জিম্বাবুয়েতে। সেখানে ও টি-টোয়েন্টি সিরিজে অংশ নিয়েছে। সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে ভালো করায় কুলাসেকারার বদলে প্রানদিপকে বেছে নিয়েছি আমরা।’ হাম্বানটোটায় সাংবাদিকদের বলেছেন ডি মেল।উল্লেখ্য, পাকিস্তানের বিপক্ষে তিনটি টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে প্রানদিপের। তবে এখনো তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি।গত শনিবার হাম্বানটোটায় ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ২১ রানে হারে শ্রীলঙ্কা। ওই ম্যাচে কুঁচকিতে চোট পেয়ে পাঁচ ম্যাচের সিরিজ থেকে ছিটকে পড়েন কুলাসেকারা। সিরিজের দ্বিতীয় ম্যাচটি কাল মঙ্গলবার একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। রয়টার্স।