প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুরাজ রণদিভের ‘কল্যাণে’ পরশু ওয়ানডের ছোট্ট একটা ক্লাবে ঢুকে গেছেন বীরেন্দর শেবাগ। ওয়ানডে ক্রিকেটের ৩০৩২ ম্যাচের ইতিহাসে ৯৯ রানে অপরাজিত থাকা দশম ব্যাটসম্যান শেবাগ। যদি বিবেচনায় নেওয়া হয় দ্বিতীয় ইনিংস, তাহলে শেবাগকে নিয়ে ক্লাবের সদস্যসংখ্যা নেমে আসবে মাত্র চারে। পরে ব্যাট করে এর আগে ৯৯ রানে অপরাজিত ছিলেন সাবেক ওয়েস্ট ইন্ডিজের রিচি রিচার্ডসন, জিম্বাবুয়ের অ্যালিস্টার ক্যাম্পবেল ও অস্ট্রেলিয়ার ব্র্যাড হজ। ১৯৮১ সালে এই ক্লাবের সূচনা হয়েছিল নিউজিল্যান্ডের ব্রুস এডগারের হাত ধরে। ৯৯ রানে অপরাজিত থাকা বাকি পাঁচ ব্যাটসম্যান ডিন জোন্স, অ্যান্ডি ফ্লাওয়ার, রামনরেশ সারওয়ান, মোহাম্মদ ইউসুফ ও মাইকেল ক্লার্ক।