প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই বছর পর ভারতের মাটিতে ওয়ানডে হচ্ছে দিনে। আজ চেন্নাইতে ভারত-পাকিস্তানের প্রথম ওয়ানডেটা আরেকটা দিক দিয়েও অনন্য। বছরের শেষ ওয়ানডেটা ২০১২ সালে ভারতের মাটিতে হওয়া একমাত্র ওয়ানডেও বটেও। গত বছর ভারতে হয়েছিল ৩৯টি ওয়ানডে। এক বছরেই কমে গেল ৩৮টি ম্যাচ। সীমিত ওভারের ক্রিকেটের চারণভূমিতে এক বছরে এত কম ওয়ানডে এর আগে আর একবারই হয়েছে। ২০০৪ সালের একমাত্র ম্যাচটিতেও কলকাতায় ভারতের প্রতিপক্ষ ছিল পাকিস্তান। ১৯৮১ সালে প্রথম ওয়ানডে আয়োজনের পর শুধু ১৯৯২ সালেই ভারতে কোনো ম্যাচ হয়নি। সবচেয়ে বেশি ম্যাচ হয়েছিল গত বছর। এক বছরে সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ আয়োজনের রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের। ২০০৭ সালে বিশ্বকাপের বছর ৫৪টি ম্যাচ হয়েছিল ক্যারিবিয়ানজুড়ে।