এক বল বাকি থাকতে হারল অনূর্ধ্ব-১৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তুতি ম্যাচ বলে এই হারটাকে হার হিসাবে না দেখাই ভালো। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে এক বল বাকি থাকতে ৪ উইকেটের হার বিশ্বকাপের আগে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে কিছুটা হলেও আত্মবিশ্বাস জোগাবে।কাল ব্রিসবেনের কেভ হ্যাকনি ওভালের শেষ প্রস্তুতি ম্যাচে ৪৯ ওভারে ২১৩ রান করে অলআউট হয়ে গিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সৌম্য (২৬) ও লিটনের (৩৭) ওপেনিং জুটিতে ৫৯ রান এলেও একপর্যায়ে ৯৩ রানে পড়ে যায় ৫ উইকেট। তবে ষষ্ঠ উইকেটে আসিফ (৪৬) ও আল আমিনের (৬০) ৮২ রানের জুটিটাই শেষ পর্যন্ত লড়াই করার জন্য যথেষ্ট প্রমাণিত হয়েছে।২১৩ রানের পুঁজি নিয়েও খারাপ বল করেনি বাংলাদেশ যুবদলের বোলাররা। ৯৪ রানে ৩ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলও। তবে পার্থক্য হয়ে দাঁড়ায় ওপেনার চ্যাড বোয়েসের অপরাজিত ১০৪ রানের ইনিংসটা। বাংলাদেশ দলটির নূর হোসেন ও আল আমিন ২টি করে উইকেট পেয়েছেন।