এক মাসেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁর ওপর অনেক আশা ছিল। তিনি নিজেও ছিলেন দারুণ আত্মবিশ্বাসী। সিএসকেএ সোফিয়ার দায়িত্ব নিয়ে যেন পণ করেছিলেন পাল্টে দেবেন দলের খোলনলচে। কোনো আনুষ্ঠানিক চুক্তি পর্যন্ত তাই করেননি ক্লাবের সঙ্গে। যদিও বদমেজাজি লোকটি কত দিন টিকতে পারেন সেই প্রশ্নটা ছিলই। বেশি দিন টিকতে পারলেন না। এক মাস পূর্ণ হওয়ার আগেই দায়িত্ব ছাড়লেন রিস্টো স্টইচকভ। বুলগেরিয়ান কিংবদন্তি জানিয়েছেন, মালিকদের ওপর আস্থা হারিয়ে ফেলেছেন। তাদের ক্রমাগত মিথ্যাচারের জন্যই আর কাজ চালিয়ে যেতে পারছেন না। এই বছরেই চারবার কোচ পাল্টানো বুলগেরিয়ার সফলতম ক্লাবটিকে এখন পাঁচ নম্বর কোচ খুঁজতে হবে। রয়টার্স।