এক মাসের মধ্যেই শীর্ষে ফিরল স্পেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হারানো রাজত্ব ফিরে পেল স্পেন। ফিফা র্যাঙ্কিংয়ে আবারও শীর্ষে উঠে এল বিশ্ব চ্যাম্পিয়নরা। আর মাত্র ২৮ দিনেই শেষ হয়ে গেল হল্যান্ডের রাজত্ব। জার্মানি আছে তিনেই। চারে চলে এসেছে উরুগুয়ে। এক ধাপ উন্নতি করা উরুগুয়ের এটিই সর্বোচ্চ র্যাঙ্কিং। তিন ধাপ এগিয়ে পর্তুগাল আছে পাঁচে। গতকালই সেপ্টেম্বর মাসের র্যাঙ্কিং প্রকাশ করেছে ফিফা।এক ধাপ করে পিছিয়েছে ব্রাজিল (৭) ও আর্জেন্টিনা (১০)। ১৯৯৩ সালের আগস্টের পর এটাই ব্রাজিলের সর্বনিম্ন র্যাঙ্কিং। সেবার আটে নেমে গিয়েছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ইংল্যান্ড চার থেকে পিছিয়ে এখন আটে। শীর্ষ দশের অন্য দলটি ক্রোয়েশিয়া (৯)।গত মাসে কোনো ম্যাচ না খেললেও এক ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের (১৩৮)। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শুধু নেপালই (১৩৪) বাংলাদেশের ওপরে। তথ্যসূত্র: ফিফা ডট কম।