প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একই দেশের লিগ, তাতে প্রতিপক্ষের মাঠে খেলতে যাওয়া...কতদূর ভ্রমণ করতে হতে পারে? আবাহনী, মোহামেডান, মুক্তিযোদ্ধার মতো ক্লাবের কর্মকর্তারা প্রশ্নটা শুনলে মুচকি হাসবেন। প্রতিপক্ষের মাঠ আবার কী, এখানে তো বেশির ভাগ সময়ই হোম-অ্যাওয়ে সব একই মাঠে—সবেধন নীলমণি বঙ্গবন্ধু স্টেডিয়াম। এই দলগুলোর ‘ভাগ্য’ দেখে নিশ্চিত হিংসায় জ্বলবেন লুচ-এনার্জিয়া ক্লাবটির সমর্থকেরা। রাশিয়ার দ্বিতীয় বিভাগের এই দলটিকে বাল্টিকা কালিনিনগ্রাদের মাঠে খেলতে যেতে ঘুরতে হলো প্রায় ১৩ হাজার মাইল! যেতে প্রায় সাড়ে ছয় হাজার মাইল, আসতেও একই পথ। কিন্তু কী আর করা? লুচ ক্লাবটির অবস্থান উত্তর কোরিয়া ও চীনের পাশের রাশিয়ান সীমানায়, কালিনিনগ্রাদের মাঠ পোল্যান্ড-লিথুয়ানিয়ার দিককার সীমানায়। কয়েকজন সমর্থক তবু এ পথ পাড়ি দিয়েছিলেন। কিন্তু ফল পেলেন কী? গোলশূন্য ড্র! ডেইলি মেইল।