এক ম্যাচে চার সেঞ্চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাশিম আমলা আর কলিন ইনগ্রামের সেঞ্চুরির জবাব কি আর একা ব্রেন্ডন টেলর দিতে পারেন। জিম্বাবুয়ের আর একজন সেঞ্চুরি করতে পারলে পরশু ম্যাচের ফলাফল কী হতো বলা মুশকিল। তবে একটা বিশ্ব রেকর্ড হয়ে যেত। এক ওয়ানডেতে চার সেঞ্চুরি যে একবারই দেখেছে ক্রিকেট-বিশ্ব। ১৯৯৮ সালের নভেম্বরে লাহোরে পাকিস্তানের হয়ে সেঞ্চুরি করেছিলেন ইজাজ আহমেদ ও মোহাম্মদ ইউসুফ। জবাবে অস্ট্রেলিয়ার হয়ে সেঞ্চুরি করেন অ্যাডাম গিলক্রিস্ট ও রিকি পন্টিং। ম্যাচটা অস্ট্রেলিয়াই জেতে। পরশু ম্যাচে সেঞ্চুরি হয়েছে তিনটি। ৩০৫৭টি ওয়ানডের ইতিহাসে এক ম্যাচে তিন সেঞ্চুরি এর আগে হয়েছে ১৪ বার। পরশুর ম্যাচে অবশ্য আরেকটি বিশ্ব রেকর্ড একটু হলেই করে ফেলেছিলেন ইনগ্রাম। অভিষেকে সর্বোচ্চ ইনিংসের রেকর্ডটি হয়নি। ইনগ্রামের ১২৪ সব মিলিয়ে দ্বিতীয় সর্বোচ্চ।