দায়িত্ব নিয়েছিলেন ভারপ্রাপ্ত হিসেবে। শতভাগ সাফল্য নিয়ে অ্যাঞ্জেলো ম্যাথুসের হাতে দায়িত্ব ছাড়ছেন দিনেশ চান্ডিমাল। প্রথম ম্যাচে ১৮০ রানের জয়ের পর পরশু শ্রীলঙ্কা ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে জিতল ১৭ রানে। চান্ডিমাল নিজেই জয়ের অন্যতম নায়ক, দুরূহ উইকেটে ৫১ বলে ৪৩ রানের ইনিংস খেলে তিনি ম্যাচসেরা। আরেকটি পরাজয়ে অব্যাহত থাকল শ্রীলঙ্কার মাটিতে দক্ষিণ আফ্রিকার দুঃস্বপ্ন-যাত্রা। এ নিয়ে শ্রীলঙ্কায় টানা ১১ ম্যাচ হারল প্রোটিয়ারা, ১৩ ম্যাচের একমাত্র জয়টি সেই ১৯৯৩ সালে!ম্যাথুস ফেরায় কাল পাল্লেকেলেতে সিরিজ জয়ের ম্যাচে শ্রীলঙ্কা নামবে আরও উজ্জীবিত হয়ে। আর চোট-জর্জর দক্ষিণ আফ্রিকার শঙ্কা আরও হীনবল হয়ে পড়ার। ঘাড়ের পেশির চোটে প্রথম ম্যাচে খেলতে না পারা হাশিম আমলা পরশু ফিল্ডিংয়ে চোট বাঁধিয়েছেন কুঁচকিতে। পরে আর ব্যাটিংয়েই নামতে পারেননি। তৃতীয় ওয়ানডেতে তাঁর খেলার সম্ভাবনা কমই। ওয়েবসাইট।চান্ডিমাল এখন সিরিজ জয়ের অপেক্ষায়, ‘পরের ম্যাচেই অ্যাঞ্জেলো চলে আসবে। আশা করি, আমরা সিরিজটা জিততে পারব।’ তবে আশা ছাড়ছেন না এবি ডি ভিলিয়ার্স, ‘এখনো সব শেষ হয়ে যায়নি। মহাগুরুত্বপূর্ণ তিনটি ম্যাচ বাকি, আশা করি ঘুরে দাঁড়াতে পারব।’