এক ম্যাচে দুটি জয় অস্ট্রেলিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের ম্যাচে ‘দুর্বল’ জিম্বাবুয়েকে, বিশ্বকাপের লড়াইয়ে নাগপুরে আজ ‘সবল’ নিউজিল্যান্ডকেও একইভাবে উড়িয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। এ জয়ের সুবাদে চ্যাপেল-হ্যাডলি সিরিজটাও ঘরে তুলেছেন রিকি পন্টিংরা।অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড দল সিদ্ধান্তটা নিয়ে রেখেছিল আগেই। চলতি বছর আর চ্যাপেল-হ্যাডলি সিরিজ আয়োজন নয়, বিশ্বকাপের ম্যাচে যে দল জয় পাবে, ওই সিরিজের ট্রফি যাবে তারই ঘরে। ‘ডাবল’ লড়াইয়ে ৭ উইকেটে বিধ্বস্ত হয়েছেন ডেনিয়েল ভেট্টোরিরা। অন্যদিকে এক ম্যাচ খেলেই দুটি জয় তুলে নিয়েছেন রিকি পন্টিংরা।অস্ট্রেলিয়ার আগ্রাসী রূপটা শুরুতে দেখিয়ে দেন মিচেল জনসন ও শন টেইট। প্রথমজন তুলে নেন চারটি, আর দ্বিতীয়জন তিনটি উইকেট। এই দুই ফাস্ট বোলারের ঝড়ের কবলে পড়ে ৪৫.১ ওভারে নিউজিল্যান্ডের ইনিংস থেমে যায় মাত্র ২০৬ রানে।বোলারদের সফলতার ধারাবাহিকতাই যেন রক্ষা করেছেন অসি ব্যাটসম্যানরা। জয় অনেকটা নিশ্চিত হয়ে যায় ১৩৩ রানের উদ্বোধনী জুটিতে। শেন ওয়াটসন ৬২ এবং ব্রাড হাডিন করেন ৫৫ রান। অধিনায়ক পন্টিং ১২ রানে আউট হন। ক্লার্ক ২৪ ও হোয়াইট ২২ রানে অপরাজিত থাকেন। ওয়েবসাইট।সংক্ষিপ্ত স্কোর:নিউজিল্যান্ড ২০৬/১০ (৪৫.১ ওভার)নাথান ম্যাককালাম ৫২, ভেট্টোরি ৪৪জনস্টন ৩৩/৪, টেইট ৩৫/৩অস্ট্রেলিয়া: ২০৭/৩ (৩৪ ওভার)ওয়াটসন ৬২, হাডিন ৫৫বেনেট ৬৩/২