এক ম্যাচে ১২ গোল ও ১২টি ভেন্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১২টি ভেন্যুর একটি মারাকানা—যেখানে অনুষ্ঠিত হবে ফাইনাল। ছবি: রয়টার্স।
১২টি ভেন্যুর একটি মারাকানা—যেখানে অনুষ্ঠিত হবে ফাইনাল। ছবি: রয়টার্স।

২৬ জুন ১৯৫৪, সুইজারল্যান্ড-অস্ট্রিয়ার কোয়ার্টার ফাইনাল। লুজানে অনুষ্ঠিত সে ম্যাচে ৩৫ হাজার সমর্থক হাজির। সমর্থকের অধিকাংশই সুইস। সে বিশ্বকাপে সুইজারল্যান্ডই ছিল স্বাগতিক। ম্যাচ শুরু হওয়ার পর সুইসদের আনন্দে ভাসালেন বালামান ও হুগি। ১৬, ১৭, ১৯—এই তিন মিনিটে অস্ট্রিয়ার জালে তিনবার বল জড়িয়ে দিলেন বালামান ও হুগি।

ঠিক এর কয়েক মিনিট পর উল্টো দৃশ্য। এবার অস্ট্রিয়ার পালা। সুইজারল্যান্ডের জালে ভাগনার ও করনার ২৫, ২৬, ২৭—এ তিন মিনিটে জড়িয়ে দিলেন তিন গোল। গোল-পাল্টা গোল এভাবে চলতে থাকা ম্যাচটির স্কোরলাইন দাঁড়াল— অস্ট্রিয়া ৭:৫ সুইজারল্যান্ড। স্বাগতিকদের হতাশায় ডুবিয়ে সেমিফাইনালে চলে গেল অস্ট্রিয়া। বিশ্বকাপের ইতিহাসে একম্যাচে সর্বোচ্চ (১২টি) গোল হওয়ার রেকর্ড এটিই। এ ম্যাচকে বলা হয় ‘লুজানের গরম যুদ্ধ’। দুদলের তুমুল লড়াইয়ের জন্য নয়, আসলে সেদিন তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেন্টিগ্রেড। এ কারণেই ‘গরম যুদ্ধ’!

এদিকে এবার বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ১২টি শহরের ১২টি ভেন্যুতে। ভেন্যুগুলো হচ্ছে সাও পাওলো, নাতাল, সালভাদর, কুইয়াবা, বেলো হরিজন্তে, রেসিফে, ফোর্তালেজা, মানাউস, ব্রাসিলিয়া, পোর্তো আলেগ্রে, রিও ডি জেনিরো ও কুরিতিবা।