এক ম্যাচের তারকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিষেক ম্যাচেই ৮৪ রান, ম্যাচসেরা পুরস্কার। কিম বারনেট কি ভাবতে পেরেছিলেন, ১৯৮৮ সালের শ্রীলঙ্কার বিপক্ষে ওভালের ম্যাচটাই হয়ে থাকবে তাঁর একমাত্র ওয়ানডে! অভিষেক টেস্ট-ওয়ানডেতে ভালো করে ভারত সফরের দলে জায়গা পেয়েছিলেন, কিন্তু সফরটাই বাতিল হয়ে যায়। পরে দক্ষিণ আফ্রিকা সফরের জন্য মাইক গ্যাটিংয়ের বিদ্রোহী দলে নাম লিখিয়ে নিষিদ্ধই হয়ে গেলেন। বারনেট ছাড়া ১টি ওয়ানডে খেলা ক্রিকেটারদের মধ্যে ফিফটি আছে শুধু আর একজনেরই। ১৯৭৪ সালে ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫৩ রান করেছিলেন অস্ট্রেলিয়ান ওপেনার অ্যাশলি উডকক। বারনেটের মতো একটা পুরস্কার পেয়েছিলেন তিনিও, তবে ম্যাচসেরা নন, ব্যাটসম্যান অব দ্য ম্যাচ! ওই সিরিজে প্রতি ম্যাচেই দুই দলের সেরা ব্যাটসম্যান, সেরা বোলার আর সেরা ফিল্ডারের পুরস্কার ছিল। এক ওয়ানডে খেলে ৪ উইকেট পাওয়া একমাত্র সৌভাগ্যবান বা দুর্ভাগ্যবান ইংল্যান্ডের ডেভিড লরেন্স। ১৯৯১ সালে লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬৭ রানে ৪ উইকেট পেয়েছিলেন ডানহাতি ফাস্ট বোলার।