এক লাখ টাকা করে পাচ্ছেন ক্রিকেটাররা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ জেতায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রত্যেক সদস্যকে এক লাখ টাকা করে দেবে জাতীয় ক্রীড়া পরিষদ।ক্রীড়া পরিষদের পক্ষ থেকে আজ সোমবার এ ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আহাদ আলী সরকার। জাতীয় ক্রিকেট দলকে পাঠানো এক বার্তায় সিরিজ জয়ের জন্য খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী প্রত্যেক ক্রিকেটারকে এক লাখ টাকা করে পুরস্কার দেওয়ার ঘোষণা দেন।বার্তায় আহাদ আলী সরকার বাংলাদেশ দলের সাফল্য কামনা করেন। বিজয়ের এই ধারা অব্যাহত রেখে আগামী দিনে দেশবাসীকে এমনিভাবে দুর্দান্ত জয় উপহার দেওয়ার জন্য খেলোয়াড়দের প্রতি আহ্বান জানান তিনি। বিজ্ঞপ্তি।