এক লাফে তিন গুণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিষেক মৌসুমেই ২০ গোল। এর বেশির ভাগ আবার গুরুত্বপূর্ণ সময়ে বদলি হিসেবে নেমে। ম্যানচেস্টার ইউনাইটেডের তরুণ তুর্কি হাভিয়ের হার্নান্দেজের ওপর অন্য ক্লাবগুলোর নজর পড়াটাই ছিল স্বাভাবিক। নজর ভালোমতোই পড়েছে। ম্যানইউর এই মেক্সিকান স্ট্রাইকারকে দলে পেতে চাইছে রিয়াল মাদ্রিদ। ইংলিশ ট্যাবলয়েড দ্য সান-এর খবর, হার্নান্দেজকে পাওয়ার আগ্রহের কথা রিয়াল ম্যানইউকে জানিয়েও দিয়েছে। কিন্তু ‘সোনার ডিম পাড়া হাঁস’ ম্যানইউ হাতছাড়া করবে কেন?কোচ অ্যালেক্স ফার্গুসন স্পষ্টই জানিয়ে দিয়েছেন, ২৩ বছর বয়সী হার্নান্দেজকে বিক্রি-বিষয়ক কোনো কথাবার্তাই তিনি শুনবেন না। রিয়াল মাদ্রিদের লোভনীয় প্রস্তাব এড়িয়ে হার্নান্দেজকে ধরে রাখতে হলে যা করণীয়, সেটিও করতে যাচ্ছেন ফার্গুসন। হার্নান্দেজের বেতন বাড়িয়ে দেওয়া হচ্ছে তিন গুণ! ওয়েবসাইট।গত গ্রীষ্মেই মেক্সিকান ক্লাব গুয়াদালহারা থেকে ম্যানইউতে যোগ দেওয়া হার্নান্দেজ ওল্ড ট্র্যাফোর্ডের সবচেয়ে কম বেতন পাওয়া খেলোয়াড়দের একজন। সপ্তাহে ২৫ হাজার পাউন্ড। এটাই এক লাফে বেড়ে ৭৫ হাজার পাউন্ড হয়ে যাচ্ছে!তার পরও দুই দিন আগেই মেক্সিকো জাতীয় দলের হয়ে হ্যাটট্রিক করা হার্নান্দেজকে ধরে রাখতে পারবে তো ম্যানইউ?