এক লোগোতেই ৮ কোটি রুপি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ মুহূর্তে ভারতীয় ক্রিকেট দলে সেরা পারফরমার কে? কে আবার, বিরাট কোহলি! তাঁর রানপ্রসবা ব্যাটটা এখন এমনই দামি যে তাতে এমআরএফের লোগো লাগিয়েই পাচ্ছেন ৮ কোটি ভারতীয় রুপি! ব্যাটে লোগো ব্যবহার করে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে যা সর্বোচ্চ আয়। দ্বিতীয় সর্বোচ্চ ৬ কোটি রুপি আয় মহেন্দ্র সিং ধোনির; ভারতীয় ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক ব্যাটে ব্যবহার করেন স্পার্তানের লোগো। সিয়াটের লোগো ব্যবহার করে সুরেশ রায়না ও রোহিত শর্মা পান আড়াই কোটি রুপি। এমআরএফের লোগো ব্যবহার করে ধাওয়ান পান তিন কোটি রুপি। ২০১৬ আইপিএল মৌসুমেও কোহলি সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ক্রিকেটার হলেও ক্রিকেট এবং এনফোর্সমেন্ট মিলিয়ে সবচেয়ে বেশি আয় কিন্তু ধোনিরই। তবে ব্যাটে যেভাবে রানফোয়ারা ছুটছে কোহলির, অচিরেই হয়তো ভারতীয় টেস্ট অধিনায়ক ছাড়িয়ে যাবেন ভারতের ওয়ানডে এবং টি-টোয়েন্টি অধিনায়ককে। ডিএনএ।