প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পদত্যাগ করলেন মোহাম্মদ হাফিজ। টি-টোয়েন্টিতে পাকিস্তানকে সবচেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন ‘প্রফেসর’। ২৯টি ২০ ওভারের ম্যাচে পাকিস্তানের অধিনায়ক ছিলেন হাফিজ। পাকিস্তানের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১৯ ম্যাচে টস করেছেন শহীদ আফ্রিদি। সব দেশ মিলিয়ে হাফিজ আছেন পাঁচে। ৩০ ম্যাচে ইংল্যান্ডের অধিনায়ক ছিলেন পল কলিংউড। তিনে ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন স্যামি। গতকালকের সেমিফাইনালসহ ৩৩ ম্যাচে অধিনায়ক ছিলেন স্যামি। ৩৭ ম্যাচ নিয়ে দুইয়ে আয়ারল্যান্ডের উইলিয়াম পোর্টারফিল্ড। সবার ওপরে ভারতের মহেন্দ্র সিং ধোনি। আজ ৪৭তম বারের মতো টস করতে নামবেন ধোনি।