এক শ নব্বইয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ড্র হওয়া কলম্বো টেস্টটা শুধু রেকর্ডই উপহার দিয়ে গেল কুমার সাঙ্গাকারাকে। এসএসসি টেস্টের চতুর্থ দিনেই রেকর্ডের পর রেকর্ড পায়ে লুটিয়েছে সাঙ্গাকারার। এ ম্যাচেই ব্র্যাডম্যানকে সেঞ্চুরি-সংখ্যায় ছাড়িয়ে যাওয়া সাঙ্গাকারার পিছু ছাড়ল না রেকর্ড। কালকের রেকর্ডটা হয়তো কাম্য ছিল না সাঙ্গাকারার। টেস্টে ১৯০-এর ঘরে আটকে যাওয়া ব্যাটসম্যানদের তালিকায় সবার ওপরে এখন এই লঙ্কান উইকেটকিপার ব্যাটসম্যানের নাম। তবে এই তালিকায় পাকিস্তানের মোহাম্মদ ইউসুফও তাঁর সঙ্গী। এই দুজনের তিনটি করে ১৯০-এর ঘরের ইনিংস আছে। এ রকম দুটি করে ইনিংস আছে ১২ জন ব্যাটসম্যানের।