এক শ পেরোল বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গল টেস্টে ৪ উইকেটে ৫৭০ রান তুলে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করেছে স্বাগতিক শ্রীলঙ্কা। তবে বাংলাদেশি ব্যাটসম্যানদের শুরুটা ভালো হয়নি।টেস্টের দ্বিতীয় দিনের খেলায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১১১ রান। মোহাম্মদ আশরাফুল ৫৮ ও মমিনুল হক ১৪ রানে অপরাজিত আছেন।জহুরুল ইসলাম (২০) আউট হন দলীয় ২৩ রানে। শামিন্দা এরাঙ্গার বলে উইকেটরক্ষক দীনেশ চান্দিমালের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। আরেক উদ্বোধনী ব্যাটসম্যান এনামুল হককে ফেরেন দলীয় ৬৫ রানে। অজন্তা মেন্ডিসের বলে বোল্ড হয়ে ফেরার সময় তাঁর সংগ্রহ ছিল ১৩ রান।এ টেস্টে প্রথমে ব্যাট করা শ্রীলঙ্কার তিনজন ব্যাটসম্যান সেঞ্চুরি করেন। দলীয় সর্বোচ্চ ১৫৫ রান করে অপরাজিত থাকেন লাহিরু থিরিমান্নে। দীনেশ চান্দিমাল অপরাজিত থাকেন ব্যক্তিগত ১১৬ রানে। গতকাল ১৪২ রান করে আউট হন কুমার সাঙ্গাকারা। শ্রীলঙ্কার উদ্বোধনী দুই ব্যাটসম্যান দিমুথ করুণারত্নে ও তিলকরত্নে দিলশানের সংগ্রহ যথাক্রমে ৪১ ও ৫৪ রান। অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস করেন ২৭ রান। বাংলাদেশের হয়ে সোহাগ গাজী তিনটি ও আবুল হাসান একটি উইকেট নেন।সংক্ষিপ্ত স্কোর:শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ৫৭০/৪, ঘোষণাথিরিমান্নে ১৫৫*, সাঙ্গাকারা ১৪২, চান্দিমাল ১১৬*সোহাগ গাজী ৩/১৬৪, আবুল ১/১১২টস: শ্রীলঙ্কা