এক শ মিটারে পাওয়েলও নেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাথলেটিকসের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট ১০০ মিটার স্প্রিন্ট। অথচ শুরুর আগেই আকর্ষণহীন হয়ে পড়ল দেগু বিশ্ব চ্যাম্পিয়নশিপের এ ইভেন্টটি। অলিম্পিক ও বিশ্ব চ্যাম্পিয়ন উসাইন বোল্টের শ্রেষ্ঠত্বকে যিনি চ্যালেঞ্জ জানাতে পারতেন, সেই টাইসন গেকে আগেই থামিয়ে দিয়েছে ইনজুরি। এবার ইভেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিলেন মৌসুমের সেরা টাইমিং (৯.৭৮) করা বোল্টের সতীর্থ জ্যামাইকান আসাফা পাওয়েল। কারণ কুঁচকির ইনজুরি। তাঁর পরিবর্তে দৌড়াবেন মাইকেল ফ্ল্যাটার। ১০০ মিটারে না থাকলেও ৪–১০০ মিটারে রিলেতে পাওয়েল দৌড়াবেন বলে আশা করা হচ্ছে। গত মাসে ক্রিস্টাল প্যালেসে পাওয়েলের দৌড়ানোর কথা থাকলেও প্রতিযোগিতা শুরুর ঘণ্টা খানেক আগে কুঁচকির ইনজুরির কারণে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন। এএফপি ও ওয়েবসাইট।