প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইংল্যান্ডের বিলি রাইট থেকে স্পেনের জাবি আলোনসো। ১০০ আন্তর্জাতিক ম্যাচ খেলা ফুটবলারের সংখ্যা দাঁড়াল ২২৫-এ। এই ২২৫ জনের মাত্র ৫ জনই স্পেনের। আলোনসোর আগে রাউল, জাভি, ক্যাসিয়াস ও জুবিজারেতা। ১০০ ম্যাচের মাইলফলক ছোঁয়া সবচেয়ে বেশি খেলোয়াড় যুক্তরাষ্ট্রের। দলটির ১২ জন আছেন এই ক্লাবে। এরপর একসঙ্গে আছে তিন মহাদেশের তিন দল মিসর, দক্ষিণ কোরিয়া ও জার্মানি। এই তিন দেশের আটজন আছেন এই দলে। ডেনমার্ক, এস্তোনিয়া ও সুইডেনের আছেন সাতজন করে। পুরুষদের কেউ এখনো না পারলেও মেয়েদের ১০ জন খেলে ফেলেছেন ২০০ আন্তর্জাতিক ম্যাচ।