এক শতে এক শ!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাজিলে বিশ্বকাপ। বিশ্বকাপে ব্রাজিলের শততম ম্যাচ। সেই ম্যাচেই এবারের বিশ্বকাপের শততম গোল, ব্রাজিলেরই একজনের পা থেকে। সেই একজন আবার এই মুহূর্তে ব্রাজিলের প্রিয়তম সন্তান! যেন ফুটবল বিধাতার অনেক যত্নে লেখা চিত্রনাট্য। পরশু ব্রাসিলিয়ায় ক্যামেরুনের বিপক্ষে ম্যাচটি ছিল বিশ্বকাপে ব্রাজিলের শততম ম্যাচ। ব্রাজিলকে এগিয়ে দেওয়া নেইমারের প্রথম গোলটি ছিল এই বিশ্বকাপের শততম গোল!