এক শর নিচে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘটনাটা প্রায় দুই বছর পর ঘটল। দ্বিতীয়বারের মতো ওয়ানডেতে প্রতিপক্ষকে ১০০-এর নিচে অলআউট করল বাংলাদেশ। কালকের আগে ২০০৯ সালে চট্টগ্রামেই জিম্বাবুয়ে ৪৪ রানে অলআউট হয়েছিল বাংলাদেশের বিপক্ষে। প্রতিপক্ষকে মাত্র দুবার শয়ের নিচে আটকে দিলেও বাংলাদেশ ১২ বার এই লজ্জার শিকার। ওয়ানডে রেকর্ড এটি। তবে এতে বাংলাদেশের সঙ্গী জিম্বাবুয়েও। দ্বিতীয় স্থানে পাকিস্তান-শ্রীলঙ্কা। এই দুটি দল আটবার করে অলআউট হয়েছে এক শর নিচে। ছয়বার করে এক শর নিচে অলআউট ভারত, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। প্রতিপক্ষকে সবচেয়ে বেশি ১৫ বার ১০০-এর নিচে অলআউট করেছে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা।