এক শর বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র ৭ রানের জন্য কাল সেঞ্চুরি পাননি মাইকেল ক্লার্ক (৯৩)। ৯৩ রানের ইনিংসটি খেলে ভালোই করেছেন মাইকেল ক্লার্ক। তবে বিশ্বকাপে তাঁর ব্যাটিং-গড়টা কিন্তু ঠিক এক শর ওপরেই থেকে গেল। যে কীর্তি এই অস্ট্রেলিয়ান ছাড়া আছে মাত্র তিনজনের। সবার ওপরে ১২৪ ব্যাটিং-গড় নিয়ে ‘জুলু’ ল্যান্স ক্লুজনার। ১১ ইনিংস খেলে আটটিতেই অপরাজিত ছিলেন বলে দক্ষিণ আফ্রিকার এই সাবেক অলরাউন্ডার মাত্র তিনটি ফিফটি নিয়েও এত ভালো ব্যাটিং-গড় ধরে রাখতে পেরেছিলেন। ক্লার্কের মতো তালিকার বাকি দুজনও অস্ট্রেলিয়ান। ৩ ইনিংস ব্যাট করে দুটিতেই অপরাজিত ছিলেন বলে সব মিলে ১১৭ রান করেও অ্যান্ডি বিকেলের ব্যাটিং-গড়ও ১১৭। ১৩ ইনিংসে ৫১৫ রান করা অ্যান্ড্রু সাইমন্ডসের বিশ্বকাপ ব্যাটিং-গড় ১০৩। কালকেরটিসহ ১২ ইনিংস ব্যাট করা ক্লার্কের ব্যাটিং-গড় ১০১.৮৩। বিশ্বকাপে অবশ্য কোনো সেঞ্চুরি নেই তাঁর।