এক সপ্তাহের অনুশীলনে নেপাল যাচ্ছে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এএফসি চ্যালেঞ্জ কাপের বাছাইপর্বে অংশ নেওয়ার আগে মাত্র এক সপ্তাহ অনুশীলনের সময় পাচ্ছে বাংলাদেশ ফুটবল দল। আগামী ২-৬ মার্চ নেপালে হবে এএফসি চ্যালেঞ্জ কাপের বাছাই পর্ব। ‘ডি’ গ্রুপে বাংলাদেশের প্রথম ম্যাচ ২ মার্চ, প্রতিপক্ষ ফিলিস্তিন। ৪ ও ৬ মার্চ খেলবে নেপাল ও নর্দার্ন মারিয়ানা আইল্যান্ডের বিপক্ষে। এই টুর্নামেন্টের জন্য ২১ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত প্রিমিয়ার লিগের খেলা স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে কাল পেশাদার লিগ কমিটির সভায়। এ ছাড়া সভায় লিগের দ্বিতীয় স্তর বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ শুরুর তারিখ (১ ফেব্রুয়ারি) নির্ধারিত হয়েছে। স্বাধীনতা কাপ শুরু হতে পারে মার্চের ১০-১২ তারিখের মধ্যে।