এক সপ্তাহের রাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্যাট রাফটারকে মনে আছে? হল অব ফেমে ঢুকলেও গ্রেটদের তালিকায় তিনি জায়গা পাবেন না। তবে একটা জায়গায় কিন্তু অনন্য হয়ে আছেন দুটি গ্র্যান্ড স্লামজয়ী এই অস্ট্রেলিয়ান। টেনিস ইতিহাসে রাফটারই একমাত্র খেলোয়াড়, র্যাঙ্কিংয়ের শীর্ষে যাঁর স্থায়িত্বকাল ছিল মাত্র এক সপ্তাহ! ১৯৯৯ সালের ২৬ জুলাই শীর্ষে উঠেছিলেন আন্দ্রে আগাসিকে সরিয়ে। পরের সপ্তাহেই শীর্ষে উঠে যান পিট সাম্প্রাস। রাফটারের একজন ‘সঙ্গী’ আছেন গলফে। এক সপ্তাহ র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা একমাত্র গলফার টম লেম্যান। ১৯৯৭ সালের ২০ এপ্রিল শীর্ষে উঠেছিলেন একটি মেজরজয়ী এই মার্কিন, পরের সপ্তাহেই তাঁকে সরিয়ে দেন গ্রেগ নরম্যান।