প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩ ম্যাচে ১৯ উইকেট। ভুলতে যাওয়া এক স্মৃতিই ফিরিয়ে আনলেন গ্রায়েম সোয়ান। ২৮ বছর পর কোনো ইংলিশ স্পিনার অ্যাশেজে এতগুলো উইকেট পেলেন। ১৯৮৫ সালে জন এম্বুরিও পেয়েছিলেন ১৯ উইকেট, তবে সেটা ছয় টেস্ট খেলেই। এবার এখনো বাকি দুই টেস্ট, গ্রায়েম সোয়ান শিকারসংখ্যা আর কতটা বাড়াতে পারেন, দেখার সেটাই। তবে এটা নিশ্চিত ধরাছোঁয়ার বাইরে থাকছে জিম লেকারের রেকর্ড। ১৯৫৬ সালে ঘরের মাঠে অ্যাশেজের পাঁচ ম্যাচে ৪৬ উইকেট নিয়েছিলেন কিংবদন্তি এই স্পিনার। এটিই এক টেস্ট সিরিজে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার বিশ্ব রেকর্ড।