প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের বিপক্ষে ১৩৬.৬৬ গড়ে ৮২০ রান, জিম্বাবুয়ের বিপক্ষে ৭৬.৫০ গড়ে ৯১৮ রান। টেস্ট ক্রিকেটের সবচেয়ে দুর্বল এই দুটি দলের বিপক্ষেই শুধু শচীন টেন্ডুলকারের রান হাজার পেরোয়নি। অন্য সাতটি দলের বিপক্ষে হাজারের ওপর রান, সবচেয়ে বেশি দলের বিপক্ষে হাজার রান করা ব্যাটসম্যানদের তালিকায় টেন্ডুলকার আছেন সবার ওপরেই। অবশ্য সতীর্থ রাহুল দ্রাবিড়ও ভাগ বসিয়েছেন এই রেকর্ডে। টেন্ডুলকারের মতোই শুধু বাংলাদেশ ও জিম্বাবুয়ের বিপক্ষে চার অঙ্ক ছুঁতে পারেনি দ্রাবিড়ের রান। ছয়টি দেশের বিপক্ষে হাজার রান করে এরপরই আছেন ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা, অস্ট্রেলিয়ার রিকি পন্টিং ও দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস।