এক হাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টি-টোয়েন্টিতেও এক হাজার রানের মাইলফলক ছুঁয়ে ফেললেন এবি ডি ভিলিয়ার্স। দ্বিতীয় দক্ষিণ আফ্রিকান হিসেবে হাজার রান পেরোলেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান। প্রথমজন জেপি ডুমিনি। ১৩৪২ রান এই অলরাউন্ডারের। হাজার রান করা ১৬ ব্যাটসম্যানের মধ্যে রানের হিসাবে ডুমিনির স্থান পঞ্চম। সবার ওপরে নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম। ২০৪৪ রান কিউই অধিনায়কের। নিউজিল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কার তিনজন করে ব্যাটসম্যান পেরিয়েছেন হাজার রান। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার দুজন করে। ওয়েস্ট ইন্ডিজের একজন। বাংলাদেশ, ভারত ও জিম্বাবুয়ে—টেস্ট খেলুড়ে এই তিন দেশের কেউ এখনো ছুঁতে পারেননি চার অঙ্ক।