প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক মহিলা কাবাডিতে বিজেএমসি কাল যেমন তাদের দ্বিতীয় জয়টি তুলে নিয়েছে, আবার প্রথম হারের স্বাদও পেয়েছে। স্বাগতিক দলটি কাল পল্টন কাবাডি স্টেডিয়ামে নেপালকে প্রথমে ১৫-৮ পয়েন্টে হারালেও পরের ম্যাচে অন্ধ্র প্রদেশের কাছে হেরেছে ২২-১২ পয়েন্টে।
এর আগে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে পশ্চিমবঙ্গ। নেপালকে ৫০-১১ পয়েন্ট উড়িয়ে দিয়ে তারা হাঁটছে ফাইনালের পথে। কোচ রমা সরকার রাজ্যের জুনিয়র দলটি নিয়েই ঢাকায় এসেছেন। মাত্র দুজন সিনিয়র, দুজনই খেলছেন জাতীয় দলে।