একই দিনে বিদায় ভেনাস-শারাপোভার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রেঞ্চ ওপেনে তারা ঝরছেই। একই দিন বিদায় নিলেন ভেনাস উইলিয়ামস আর মারিয়া শারাপোভা। মেয়েদের এককের তৃতীয় রাউন্ডেই মুখোমুখি হয়েছিলেন দুই সাবেক এক নম্বর জাস্টিন হেনিন ও শারাপোভা। লড়াইটাও ভালোই জমেছিল। প্রথম সেটটা অনায়াসে জিতেছিলেন হেনিন (৬-২)। কিন্তু দ্বিতীয় সেটে (৩-৬) ঘুরে দাঁড়ান শারাপোভা। তৃতীয় সেটটা আবার একই ব্যবধানে (৬-৩) জিতে চতুর্থ রাউন্ডে উঠে যান অবসর থেকে ফেরা হেনিন। এএফপি, রয়টার্স। ওদিকে সুইডিশ সতীর্থ স্টানিসলাস ওয়ারিঙ্কাকে ৬-৩, ৭-৬ (৭/৫), ৬-২ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেছেন পুরুষদের এক নম্বর রজার ফেদেরার।চতুর্থ রাউন্ডে দ্বিতীয় বাছাই ভেনাসকে সরাসরি সেটে (৬-৩, ৬-৩) হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেছেন নাদিয়া পেত্রোভা। ভেনাস না পারলেও ছোট বোন সেরেনা উঠেছেন শেষ আটে। আনাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভাকে ৬-১, ১-৬, ৬-২ গেমে হারিয়ে দিয়েছেন সেরেনা।আগের রাউন্ডে মেয়েদের এককের গতবারের চ্যাম্পিয়ন সভেৎলনা কুজনেৎসভাকে হারিয়ে দেওয়া মারিয়া কিরিলেঙ্কো অবশ্য চতুর্থ রাউন্ডেই আটকে গেলেন। তাঁকে ৬-৪, ৬-৪ গেমে হারিয়ে দেওয়া ইতালির ফ্রান্সেসকা শিয়াভোনে নয় বছর পর উঠলেন টুর্নামেন্টের সেরা আটে।