একই ধারায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪-৩-২-১...পার্থ টেস্টে অস্ট্রেলিয়ার চার পেসার দুই ইনিংসেই উইকেট নিয়েছেন এই ক্রমধারায়। দুই ইনিংসেই চারটি করে পেয়েছেন বেন হিলফেনহস, তিনটি করে পিটার সিডল, দুটি করে মিচেল স্টার্ক ও একটি করে রায়ান হ্যারিস। দুই ইনিংসেই চার বোলারের একই ক্রমধারায় উইকেট পাওয়া এর আগে মাত্র চারবার দেখেছে টেস্ট ক্রিকেট। একবার দুই ইনিংসে একই ক্রমধারায় উইকেট পেয়েছেন পাঁচ বোলার! সেই কীর্তিও অস্ট্রেলিয়ার। খুব বেশি দিন আগে নয়, ২০০৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে গ্যাবায়। সেবার ক্রমধারা ছিল ৪-২-২-১-১। দুই ইনিংসেই চারটি করে উইকেট পেয়েছিলেন ব্রেট লি, দুটি করে মিচেল জনসন ও স্টুয়ার্ট ক্লার্ক, একটি করে স্টুয়ার্ট ম্যাকগিল ও অ্যান্ড্রু সাইমন্ডস।