প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাবা শুধু সেলিব্রিটিই নন, রমণীমোহনও। বাবার জিনের কিছু পেলে বাবার পথে পা পড়ার কথা ছেলেরও! ব্রুকলিন বেকহাম প্রেম করছে—এই খবরে তাই বিস্ময়ের কিছু নেই। তবে বয়সটা জানলে একটু ধন্দে পড়ে যেতে পারেন। সবে যে ১৪ চলছে ডেভিড বেকহামের জ্যেষ্ঠ পুত্রের! প্রেমিকার নাম অজ্ঞাত, শুধু জানা গেছে মেয়ে নাকি অভিজাত বংশীয়। প্রেমের বীজটা যুক্তরাষ্ট্রেই বোপিত, তবে সেটি পল্লবিত হয়েছে বেকহাম পরিবার ইংল্যান্ডে ফেরার পর। তা ছেলে প্রেম করছে, মা-বাবার কী প্রতিক্রিয়া? জানা গেছে, বেকহাম-দম্পতি নাকি দারুণ আনন্দিত! ওয়েবসাইট।