একই মারের লক্ষ্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথমবার পারেননি। এবার কি পারবেন অ্যান্ডি মারে শীর্ষে উঠতে? মাত্রই এটিপি র্যাঙ্কিংয়ে দুইয়ে উঠে আসা ব্রিটিশ টেনিস তারকার চোখও এক নম্বরেই। নোভাক জোকোভিচকে সরিয়ে সিংহাসনটা দখলে আনাই এখন ধ্যানজ্ঞান মারের। গত রোববার মায়ামির সনি ওপেন জিতেই রজার ফেদেরারকে টপকে দুইয়ে উঠেছেন ২০০৯ সালেও একবার দুইয়ে ওঠা মারে। ওয়েবসাইট। অলিম্পিক ও ইউএস ওপেনজয়ী মারের কাছে দুই নম্বরে ওঠাটাকে বড় কিছু মনে হচ্ছে না, ‘আমার কাছে এটাকে বড় কোনো পরিবর্তন মনে হচ্ছে না। তবে আমি যে র্যাঙ্কিংয়ে উপরে উঠছি এটা ভালো লক্ষণ।’ এরপরই বলেছেন নিজের পরবর্তী লক্ষ্যের কথা, ‘গত কয়েক মাসে আমার ধারাবাহিকতাটা বেশ ভালো ছিল। র্যাঙ্কিংয়েও সেটার প্রতিফলন আছে। তাই আমি চেষ্টা করব কঠোর পরিশ্রমটা ধরে রাখতে। আশা করছি, আমি ওপরে উঠতে পারব।’