একই সঙ্গে বঙ্গবন্ধুতে দুটি টুর্নামেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ফুটবলে বঙ্গবন্ধু স্টেডিয়ামই যেন হাতের পাঁচ। স্কুল ফুটবল, মহিলা ফুটবল, ফেডারেশন কাপ, পেশাদার ফুটবল লিগ—সব আয়োজনই থাকে এই স্টেডিয়াম ঘিরে। যেমন ফেডারেশন কাপ চলার মধ্যেই বঙ্গবন্ধু স্টেডিয়ামে ১৭ জানুয়ারি শুরু দেশের প্রথম মহিলা করপোরেট ফুটবল। উদ্বোধনী অনুষ্ঠান এই স্টেডিয়ামেই করা যাচ্ছে। তাই ফেডারেশন কাপের সূচিতে পরিবর্তন। উল্লেখ্য, ফেডারেশন কাপের ফাঁকে ফাঁকেই চার দলের মহিলা করপোরেট লিগ চলবে বঙ্গবন্ধু স্টেডিয়ামে।ফেডারেশন কাপের শেষ দুটি কোয়ার্টার ফাইনাল হওয়ার কথা ছিল ১৭ জানুয়ারি। কিন্তু একই দিনে মহিলা করপোরেট ফুটবলের উদ্বোধন যেহেতু বঙ্গবন্ধুতেই হবে, সে কারণে ফেড কাপের ওই দিন ম্যাচ হচ্ছে একটি। তা-ও সময় পিছিয়ে আবাহনী-শেখ জামাল ম্যাচ নেওয়া হয়েছে সাড়ে পাঁচটায়। শেখ রাসেল-আরামবাগ ম্যাচ পরদিন।